1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

কাচালং নদীতে ফুল ভাসানো উৎসবে হাজারো মানুষের ভীড়

  • আপলোডের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

সালাউদ্দিন শাহিন,বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নে পাহাড়িদের বর্ষবিদায় ও নতুন বর্ষবরণের উৎসব চলছে। ফুল বিঝু উপলক্ষে বর্ণাঢ্য বিঝু র‍্যালী ও কাচালং নদীতে ফুল ভাসানো উৎসবে ভিড় জমেছে হাজারো পাহাড়ি জনগোষ্ঠী।রবিবার (১২ এপ্রিল) ভোর থেকে উলুছড়ি ও দুরছড়ি এলাকায় কাচালং নদীতে ফুল দেওয়ার শেষে প্রার্থনা করে ফুল বিঝু উৎসবের সূচনা করেন,পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন খেলার আয়োজন করা হয়। উক্ত বর্ণাঢ্য র‍্যালী ও ফুল ভাসানো উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা এবং বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ সহ বাঘাইছড়ির বিভিন্ন ক্লাব ও এলাকার থেকে আগত মানুষ অংশগ্রহণ করেন।এসময় বিল্টু চাকমা বলেন, ‘মানুষ যেন ভালোটা মনে রাখে এবং খারাপটা ভুলে যান, সেই উদ্দেশ্যে নদীতে ফুল দিয়ে এই উৎসব পালন করি আমরা। ফুল বিঝুর দিন যেমন নদীতে ফুল দেয়, তেমনি ফুলে ফুলে সাজানো হয় ঘর। ওই দিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন করা হয়।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান ফুল বিঝু উপলক্ষে ফুল ভাসানো উৎসবে বৈসাবি’র শুভেচ্ছা জানিয়ে বলেন, পাহাড়ি সম্প্রাদয়ের সবচেয়ে বড় অনুষ্ঠান চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণ বিজু উৎসব।এ বিজু উৎসবে সকল পাহাড়ি সম্প্রাদয় সহ বাঘাইছড়ি বাসীকে জানাই শুভেচ্ছা। সুখ, শান্তি এবং সমৃদ্ধ জীবনের প্রত্যাশায় আসন্ন নববর্ষকে স্বাগত জানাচ্ছি।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...