1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বিজু উৎসব উপলক্ষে বাঘাইছড়িতে বিজিবির সহায়তা, ৮০ পরিবার পেল পোশাক ও খাদ্যসামগ্রী

  • আপলোডের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

বাঘাইছড়ি প্রতিনিধিঃ রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী বিজু উৎসব উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।শনিবার (১২ এপ্রিল ২০২৬) শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় মারিশ্যা জোন (২৭ বিজিবি) এ কর্মসূচি বাস্তবায়ন করে।বিজিবি সূত্রে জানা যায়, মারিশ্যা জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ’র নেতৃত্বে বাঘাইছড়ি উপজেলার তুলাবন বনবিহার, জীপতলী বনবিহার, জীবঙ্গাছড়া বনবিহার এবং মধ্যম বাঘাইছড়ি বৌদ্ধ বিহার পরিদর্শন করা হয়।পরিদর্শনকালে তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।পরবর্তীতে মারিশ্যা জোনের পক্ষ থেকে এলাকার মোট ৮০টি পরিবারের মাঝে পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।এ সময় জোন অধিনায়ক বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী”-এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বাহিনীটি সীমান্ত রক্ষার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, “পাহাড়ী-বাঙ্গালী আমরা সবাই বাংলাদেশী”-এই চেতনা ধারণ করে ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল ধর্মীয় উৎসব একসঙ্গে উদযাপন করা দেশের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের মাধ্যমে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ জাতি গঠন সম্ভব, যা দেশের সার্বিক উন্নয়নে সহায়ক হবে।এ সময় মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর এম শাহিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে বিজিবির এমন সামাজিক ও মানবিক কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে এবং পারস্পরিক আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...