1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেতাগী খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার বিরুদ্ধে ৬ শ ৫০ মেট্রিকটন নিম্নমানের চাল সংগ্রহের অভিযোগ

  • আপলোডের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

স্বপন কুমার ঢালী, বেতাগী (বরগুনা) :

বরগুনার বেতাগী উপজেলায় টিআর (টেস্ট রিলিফ) ও কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচির জন্য নিম্নমানের চাল সংগ্রহের অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি, শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

অফিস সূত্রে জানা যায়, দরিদ্র ও কর্মহীন মানুষের জন্য সরকারের বিশেষ কর্মসূচি টিআর ও কাবিখার আওতায় ৬ শ ৫০ মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে। এসব চালের মান অত্যন্ত নিম্নমানের। চালের মধ্যে ভাঙা দানা, পোকা ধরা চাল, ধুলাবালি ও দুর্গন্ধ পাওয়া গেছে বলে অভিযোগ করেন উপকারভোগীরা। এই উপজেলায় মসজিদ ও মন্দির উন্নয়নে টিআর চাল বরাদ্দ যে চাল পেয়েছেন তা খাওয়ার অনুপযোগী। বাধ্য হয়ে অনেকে কম দামে সেই চাল বিক্রি করে বাজার থেকে ভালো চাল কিনছেন।

এ বিষয়ে (অব:) সার্জেন্ট মনির হোসেন লাভলু বলেন, সরকারের বরাদ্দকৃত চাল ভালো মানের হওয়ার কথা থাকলেও সংগ্রহের সময় সঠিকভাবে মান যাচাই করা হয়নি। খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার অবহেলায় নিম্নমানের চাল সংগ্রহ করা হয়েছে বলে তারা দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত বেতাগী খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. কবির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম অনুযায়ী চাল সংগ্রহ করা হয়েছে এবং মান যাচাই করেই তা গ্রহণ করা হয়েছে। কেউ অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও তিনি জানান।

এ ঘটনায় বেতাগী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত খাদ্য সহায়তায় কোনো ধরনের অনিয়ম হলে তা খুবই দুঃখজনক। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...