1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানমালা নিজস্ব প্রতিবেদকবরগুনায় বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ঐতিহ্যবাহী শিমুলতলা মাঠে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ৮টায় শিমুলতলা মঞ্চে পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বরগুনা জেলা পরিষদ প্রশাসক মো: নজরুল ইসলাম মোল্লা। উদ্বোধনের পর পরই স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে ‘এসো হে বৈশাখ’ সঙ্গীতানুষ্ঠান, নৃত্য পরিবেশনা করা হয়।অনুষ্ঠান সূচীর মধ্যে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে “বৈশাখী শোভাযাত্রা” ও বর্ণাঢ্য র‍্যালি বের হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও গ্রামীণ ঐতিহ্যের নানা প্রতীক নিয়ে শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিমুলতলা মেলা মাঠে শেষ হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো: নজরুল ইসলাম মোল্লা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মো: নুরুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্রশীল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, এডিসি শিক্ষা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি এ,জেড,এম সালেহ ফারুক। আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো: জাফর, মিজান ও বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের সেক্রেটারি ইমরানসহ অন্যান্য অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ।বিকেলে শিমুল তলায় অনুষ্ঠিত হবে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা, যার মধ্যে থাকবে হাডুডু, পুকুর থেকে হাঁস ধরা এবং কলাগাছ থেকে কলসী নামানোর প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য ও আবৃত্তি। অনুষ্ঠানের শেষাংশে থাকবে পুরস্কার বিতরণী ও শিল্পকলায় সাংস্কৃতি অনুষ্ঠান। 

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...