1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

সাভারের বিরুলিয়ায় শিশুকে ধ/র্ষ/ণ, অবশেষে অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ

  • আপলোডের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

মোঃ আলমগীর হোসেন

ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি আব্দুল বারেক (৫৮)কে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানায়, ১৪ এপ্রিল ধামরাই উপজেলার কালামপুর ও বাসনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আল আমিনের নেতৃত্বে একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।ঘটনার ৯ দিন আত্মগোপনে থাকার পর অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।মামলার সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল সোমবার দত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি তার পরিবারের সঙ্গে অভিযুক্তের বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার দিন বাসায় অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করে।এ ঘটনায় শিশুটির মা শিউলি বেগম বাদী হয়ে সাভার মডেল থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হলে অভিযুক্ত বারেক পলাতক হয়ে যায়।পরে পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, আসামিকে আদালতে সোপর্দসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীর দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...