1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

রংপুরে ৬৮০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতারমানিক মিয়া,

  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
Oplus_131072

তাজহাট (রংপুর):

রংপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন লাহিড়ীর হাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি চৌকস আভিযানিক দল গতকাল সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় চন্দনপাট ইউনিয়নের সাহাবাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

রংপুর থেকে বদরগঞ্জগামী পাকা রাস্তার ওপর অবস্থিত ‘বিসমিল্লাহ স্টোর’-এর সামনে সন্দেহভাজনদের তল্লাশি করা হলে তাদের হেফাজত থেকে ৬ হাজার ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন:পারভেজ হোসেন (৩৩), পিতা- বাবুল হোসেন।মোঃ আসিফ (৩৫), পিতা- জয়নাল শেখ। উভয়ই দিনাজপুর জেলার পার্বতীপুর থানার নতুন বাজার এলাকার বাসিন্দা।র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

জব্দকৃত আলামতসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...