1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

নবীনগরে সাংবাদিক অবরুদ্ধের প্রতিবাদে মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি

  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

(মো. সফর মিয়া,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিন সাংবাদিককে অবরুদ্ধ করে রাখার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিক ও সুধীজন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সড়কে নবীনগর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নবীনগর সদর ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গেলে বাংলা টিভির অনুসন্ধানী সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ, গ্রীন টিভির প্রতিনিধি মমিনুল হক রুবেল এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি এস এম অলিউল্লাহকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। তারা এ ঘটনাকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা হিসেবে উল্লেখ করেন।বক্তারা আরও বলেন, এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। তারা অভিযুক্ত সহকারী নায়েব মো. শামসুদ্দোহা ও অফিস সহায়ক হাবিবুর রহমানসহ সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।সাংবাদিক মো. সফর আলীর সভাপতিত্বে এবং সঞ্জয় শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের সদস্যরা বক্তব্য দেন।মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...