1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

কানের দোলের লোভে শিশুহত্যা গণরোষে নিহত ২

  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

মোঃ বজলুর রহমান

মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল গ্রামের কান্দুর পাড় এলাকায় এক হৃদয়বিদারক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকা স্তব্ধ হয়ে পড়েছে। সামান্য কানের দোলের লোভে প্রাণ দিতে হলো মাত্র ৯ বছর বয়সী শিশু মেয়ে আনিকাকে।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের পর থেকে আনিকা নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি শুরু হয়। অল্প সময়ের মধ্যেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এলাকায় উদ্বেগ তৈরি হয়।রাতের দিকে গ্রামের পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় আনিকার নিথর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার কানে থাকা দোল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।এ ঘটনার পরপরই এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

সন্দেহভাজন কয়েকজনকে আটক করে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয় এবং গুরুতর আহত অবস্থায় আরও একজনকে পুলিশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের ভাষ্য, এমন নির্মম ঘটনা এ এলাকায় আগে কখনো ঘটেনি। ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে, তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত হয়নি।নিহত আনিকার খেলার সাথী বড় ভাই ও পরিবার শোকে স্তব্ধ। পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।এলাকাবাসীর দাবি, প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...