1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে গ্যাস বিক্রিতে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালতে ডিলারকে ৫০ হাজার জরিমানা হাম রুবেলা ক্যাম্পেইন ২০২৬ ঝালকাঠিতে ৭৮ হাজার শিশুকে হাম রুবেলা টিকা দেয়া হবে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন মোম গলিয়ে পুরুষাঙ্গে ঢেলে ঝলসে দেন ডিবির ওসি মো. আরিফুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিষয় নিয়ে মাননীয় চিফ হুইপ তার অবস্থান পরিষ্কার করলেন। চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ কানের দোলের লোভে শিশুহত্যা গণরোষে নিহত ২ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ চা বাগানে আগুন দিয়ে ডাকাতি , পাহারাদার কে হাত-পা বেঁধে লুট ; অগ্রগতি না থাকায় বেপরোয়া চক্র ২৮ মাসে ২৬৩ ট্রান্সফরমার চুরি করতে গিয়ে ৩ জন নিহত নবীনগরে সাংবাদিক অবরুদ্ধের প্রতিবাদে মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি রংপুরে ৬৮০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতারমানিক মিয়া,

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিষয় নিয়ে মাননীয় চিফ হুইপ তার অবস্থান পরিষ্কার করলেন।

  • আপলোডের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

আমার পূর্বপরিচিত, একটি নির্দিষ্ট দলের গুরুত্বপূর্ণ কর্মী, হাসান নাসিম নামের এক ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে, এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে। যদি সত্যিই ‘হাঙ্গর ও তিমি’ প্রসঙ্গের একটি কার্টুন শেয়ার করার মতো ঘটনাকে কেন্দ্র করে তাকে গ্রেফতার করা হয়ে থাকে, তবে আমি মনে করি বিষয়টি পুনর্বিবেচনার দাবি রাখে। গণতান্ত্রিক সমাজে মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার। কোনো ব্যক্তি কার্টুন আঁকার কারণে বা শেয়ার করার কারণে কোনো হেনস্থার শিকার হতে পারে না।তবে এর বিপরীতে, অত্যন্ত দুঃখের সাথে উল্লেখ করতে হচ্ছে যে, দীর্ঘদিন যাবত ‘বরগুনা প্রতিবাদ’, ‘বরিশাল প্রতিদিন’, ‘বেতাগী প্রতিবাদ’, ‘পাথরঘাটা ডট কম’ সহ প্রায় ২০টি ফেসবুক আইডি ও পেইজ থেকে আমাকে এবং আমার নির্বাচনী এলাকার সম্মানিত ব্যক্তিবর্গকে, বিএনপি দলীয় নেতা-কর্মীদের লক্ষ্য করে ধারাবাহিকভাবে অপপ্রচার, গুজব, সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিমূলক প্রচুর কনটেন্ট ছড়ানো হয়েছে এবং এখনো হচ্ছে।নির্বাচনে আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য এবং একটি নির্দিষ্ট গোষ্ঠিকে উপকার করার জন্য এসব আইডি ও পেইজ থেকে নির্বাচনের পূর্বে ভয়াবহ অপতথ্য ছড়ানো হয়েছে আমার বিরুদ্ধে। যেমন, ‘আমি নাকি সাধারণ মানুষকে হত্যার পরিকল্পনা করছি’, ‘দলের নেতা-কর্মীকে হত্যার পরিকল্পনা করেছি’ কিংবা ’জননন্দিত রাজনৈতিক ব্যক্তিত্ব বর্তমান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে অনৈতিক আর্থিক লেনদেনে জড়িত’।এছাড়াও নির্বাচন পরবর্তীকালে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে, তার পরিবারের সদস্যদের নিয়ে, অন্যান্য মন্ত্রীদের নিয়ে এবং আমাকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ, মিথ্যা, বিভ্রান্তিকর, সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর প্রচারণা ও গুজব ছড়ানো হচ্ছে।এইসব অপতথ্য নির্বাচনের পূর্বে একটি দলকে বিশেষ সুবিধা করে দিয়েছে এবং আমাকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সে কারণে বাধ্য হয়ে ওইসব আইডি ও পেইজের বিরুদ্ধে ২০২৫ সালের ডিসেম্বর মাসের ০১ তারিখ, ১৭ তারিখ এবং ২০ তারিখে আমার তিন থানায় তিনটি সাধারণ ডায়েরি করানোর ব্যবস্থা করি। অনুপায় হয়ে আমি ওইসব আইডি ও পেইজের বিরুদ্ধে বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রতিকার চেয়ে বিগত ৬ জানুয়ারি ২০২৬ তারিখে লিখিত অভিযোগ উত্থাপন করি। বিষয়টি আমি একই সময় নির্বাচন কমিশনকে অবহিত করি এবং প্রতিকার চাই।যেহেতু কোনো ব্যক্তিকে আমি চিনি না বা আমার দল চেনে না, তাই কোনো ব্যক্তির বিরুদ্ধে আমি অথবা আমার কোনো লোক কোনো সাধারণ ডায়েরি বা মামলা করেনি। নির্বাচন শেষে এসব বিষয়ে আমি আর কখনো কোনো দৃষ্টিপাত করিনি।বাকস্বাধীনতা সকলের মৌলিক অধিকার। তবে সেই বাকস্বাধীনতা যদি মিথ্যা, গুজব, বিভ্রান্তিমূলক, হিংসামূলক, মর্যাদাহানিমূলক ও মানহানিমূলক হয় এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে তার প্রতিকার চাওয়ার অধিকার ভুক্তভোগী অবশ্যই সংরক্ষণ করে।সম্প্রতি উল্লেখিত একটি আইডি বা পেইজ থেকে পল্লী বিদ্যুতের ডিজিএম, পিরোজপুর সমিতির নাম ব্যবহার করে গুজব ছড়ানো হয়েছে যে, ’বরগুনা জেলার পাথরঘাটায় দুই ঘণ্টা পরপর বিদ্যুৎ থাকবে না’। যা আমার এলাকার মৎস্য উৎপাদনকারী, সংরক্ষণকারী, মালিক, শ্রমিক, কর্মচারী এবং সাধারণ মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে একটি ব্যাপক বৈরী মনোভাব তৈরি করেছে এবং চরমভাবে সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি করেছে।বাস্তবতা হলো, হাসান নাসিম এইসব আইডি, পেইজ বা পোর্টালের সাথে জড়িত কিনা, যা আমার এখনো জানা নেই। সুতরাং যদি আইনশৃঙ্খলা বাহিনী উপযুক্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে হাসান নাসিমকে গ্রেফতার করে থাকেন এবং তিনি যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন অপপ্রচারমূলক কর্মকাণ্ডে জড়িত থেকে থাকেন, তবে বিষয়টি নিরপেক্ষ ও গভীরভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক, এটাই আমার প্রত্যাশা। এ ধরনের ঘৃণ্য ও বিভ্রান্তিকর প্রচারণার সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। একই সাথে এইসব ভুয়া পোর্টাল বন্ধ করে দেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে অনুরোধ করছি।আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইনের শাসন প্রতিষ্ঠা, মতপ্রকাশের স্বাধীনতার সুরক্ষা এবং এর সাথে যেকোনো গুজব, বিদ্বেষমূলক, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান-,এই তিনটির সমন্বয়েই একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠন সম্ভব।- নূরুল ইসলাম মণি এমপি(চিফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ)সংযুক্তি : রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর অভিযোগপত্র এবং তিনটি সাধারণ ডায়েরির ছবি।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...