1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিতকরণে ‘কারিগরি ও অভিযোগ ব্যবস্থাপনা সিস্টেম’: নাগরিক সচেতনতা ও সেবার নতুন দিগন্ত কিশোরী নিখোঁজ, থানায় অভিযোগ করেও মেলেনি সন্ধান বেতাগী বাজারের ব্রিজে দিনরাত সমান ভোগান্তি, দেখার মত কোন অভিভাবক আছে বলে মনে হয় না! প্রশাসনিক সেবার পরিধি বৃদ্ধি: নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং এবং ম্যাচ ফিক্সিং ঠেকাতে জাতীয় সংসদে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস। বাঙ্গরাবাজারকে আলাদা উপজেলা ঘোষণার ঐতিহাসিক সিদ্ধান্ত: এলাকায় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস। উপজেলা ভূমি কমপ্লেক্স এর জায়গায় আসলেন ভূৃমি সচিব প্রভাব খাটিয়ে বিমানবন্দর দখল: শেখ হাসিনার উপদেষ্টার দাপটে রাজস্ব ফাঁকি, ফের ইজারা পাওয়ার চেষ্টা। সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস: শেষ মুহূর্তে একগুচ্ছ বড় পরিবর্তন,এক ট্রিলিয়ন ডলারের ‘থ্রিআর কৌশল দুপুরে ভাত খাওয়ার নামে ১০ হাজার টাকা ঘুষ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিপাহি,ভিডিও ভাইরালরং

হাম রুবেলা ক্যাম্পেইন ২০২৬ ঝালকাঠিতে ৭৮ হাজার শিশুকে হাম রুবেলা টিকা দেয়া হবে

  • আপলোডের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:

সাম্প্রতিক হাম-রুবেলা প্রাদুর্ভাব মোকাবেলায় দেশব্যাপী জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচি ২০২৬ সালের ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।কর্মসূচির অংশ হিসেবে উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকায় প্রাথমিকভাবে ১২ লাখ শিশুকে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সংক্রমণ রোধ ও আরও প্রাণহানি প্রতিরোধ করা যায়।রোববার (১৯ এপ্রিল) দুপুর ১টায় এ উপলক্ষে ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে জেলার সাংবাদিকদের সঙ্গে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।ঝালকাঠি সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমাউন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি এডভোকেট আক্কাস সিকদার, সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, দৈনিক গাউছিয়া পত্রিকার সম্পাদক অলোক সাহাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।প্রেস কনফারেন্সে টিকাদান কর্মসূচির সার্বিক প্রস্তুতি, বাস্তবায়ন পরিকল্পনা ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ডা. মোস্তাফিজুর রহমান। এ সময় জানানো হয়, আগামীকাল ২০ এপ্রিল সকাল ৮টায় ঝালকাঠি ওহাব গাজী শিশু বিদ্যালয়ে টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...