1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

নবীনগরে গ্যাস বিক্রিতে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালতে ডিলারকে ৫০ হাজার জরিমানা

  • আপলোডের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

মো.সফর মিয়া,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি;ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (১৯ এপ্রিল) দুপুরে নবীনগর পৌরসভার নারায়ণপুর গ্রামে মাহদী এন্টারপ্রাইজের গোডাউনে অভিযান চালানো হয়। অভিযোগ ছিল, সরকার নির্ধারিত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১,৭২৮ টাকা হলেও প্রতি সিলিন্ডার ২ হাজার টাকায় বিক্রি করা হচ্ছিল।অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক বাছির মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। পরে তিনি জরিমানা পরিশোধ করেন।অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর। এ সময় একটি গ্যাস সিলিন্ডারের ভেতরে পানি পাওয়া গেলে সেটি জব্দ করা হয়।অভিযোগের বিষয়ে বাছির মিয়া বলেন, গ্যাস সংকটের সময় কিছু অসাধু খুচরা ব্যবসায়ী এমন কাজ করে থাকতে পারে এবং পরিবহন ব্যয় বৃদ্ধির কারণেই বেশি দামে বিক্রি করতে হয়েছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, ভোক্তা অধিকার রক্ষা এবং অতিরিক্ত মুনাফার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...