1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মিঠাপুকুরে ৮ম শ্রেণির ছাত্র ও এসএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

  • আপলোডের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মানিক মিয়া (রংপুর):

রংপুরের মিঠাপুকুর উপজেলার ৮নং চেংমারী ইউনিয়নে এক কিশোর অপরাধীর অনৈতিক কাজের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছে এক ব্যবসায়ী পরিবার। তবে ঘটনার পর প্রকৃত ভুক্তভোগীদের প্রতিকার না দিয়ে পুলিশ উল্টো অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী, চলমান এসএসসি পরীক্ষার্থী ও একজন নৈশপ্রহরীর বিরুদ্ধে মামলা নিয়েছেন। তদন্ত ছাড়াই পুলিশের এই মামলা নেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।ভুক্তভোগীর অভিযোগ, গত (১৬ এপ্রিল) দুপুরে পশ্চিম তিলকপাড়া গ্রামের মোঃ নজরুল ইসলামের নাতি ও তালিমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মোঃ জিহাদ ইসলাম (১২) বাইসাইকেলযোগে তালিমগঞ্জ বাজারে যাচ্ছিল। পথে অভিযুক্ত জাহিদ মিয়া কর্তৃক এক অপরিচিত মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করলে জাহিদ তাকে মারধর করে।বিকেলে ব্যবসায়ী নজরুল ইসলাম তার ছেলে শিমুল রানা (১৬) ও ভাতিজাসহ বিষয়টি নিয়ে কথা বলতে গেলে অভিযুক্ত জাহিদ, সেরাজুল, নওশা, হেলাল ও মেহেদী হাসানসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা শিমুল রানাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং তার পকেটে থাকা ব্যবসার ১ লাখ ৫ হাজার টাকা ও একটি দামী স্মার্টফোন ছিনিয়ে নেয়। আহত শিমুল রানা মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। পরে ভুক্তভোগী নজরুল থানায় অভিযোগ দিলেও পুলিশ উল্টো অভিযুক্ত মেহেদী হাসানের করা একটি পাল্টা মামলা রেকর্ড করেন। সেই মামলায় ১২ বছর বয়সী শিশু জিহাদ ইসলামকে আসামি করা হয়েছে। এছাড়া ২১ এপ্রিল থেকে চলমান এসএসসি পরীক্ষার শিক্ষার্থী রিফাত এবং ঘটনার সময় কর্মস্থলে অনুপস্থিত থাকা তালিমগঞ্জ বাজারের নৈশপ্রহরী মোকসেদকেও আসামি করা হয়েছে।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, “কোনো ধরনের প্রাথমিক তদন্ত ছাড়াই পুলিশ একজন শিশু এবং এসএসসি পরীক্ষার্থীর নামে মামলা নিল কীভাবে? রিফাতের পরীক্ষা চলছে, এই মিথ্যা মামলার কারণে তার পুরো শিক্ষা জীবন ধ্বংস হয়ে যেতে পারে।” তারা আরও জানান, নৈশপ্রহরী মোকসেদ ঘটনার সময় ঘটনাস্থলেই ছিলেন না।ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, আমরা হামলার শিকার হয়ে বিচার চাইতে থানায় গেলাম, কিন্তু পুলিশ আমাদের অভিযোগ গুরুত্ব না দিয়ে উল্টো আমার মাসুম নাতি ও পরীক্ষার্থী রিফাতের নামে মামলা নিল। আমরা প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছি।অভিযুক্ত মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি, এবিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত না থাকলে আদালতে চূড়ান্ত চার্জশীট পাঠানো হবে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অহেতুক হয়রানি করা হবেনা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...