1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

সিলেটের ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে জব্দকৃত ট্রাক্টরের যন্ত্রাংশ উধাও: নিরাপত্তা নিয়ে প্রশ্ন।

  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি।
সালাউদ্দিন রানা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে জব্দকৃত ট্রাক্টর থেকে মূল্যবান যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠেছে। পুলিশের হেফাজতে থাকা এসব গাড়ি থেকে সেলফ-স্টার্টার, ব্যাটারিসহ গুরুত্বপূর্ণ পার্টস গায়েব হয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন মালিকরা।

অনুসন্ধানে জানা যায়, বিভিন্ন অভিযানে আটক ট্রাক্টরগুলো ফাঁড়ির ভেতরেই সংরক্ষণ করে রাখা হয়েছে। তবে ফাঁড়ির পূর্ব পাশে কোনো সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তা দুর্বল হয়ে পড়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রবেশ করে ট্রাক্টরের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে ট্রাক্টরগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই পদ্ধতিতে যন্ত্রাংশ চুরি হলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে করে একটি সংঘবদ্ধ চক্র এই চুরির সঙ্গে জড়িত থেকে সুবিধা নিচ্ছে এবং ক্ষতি করছে করছে গাড়ি মালিকদের বদনাম হচ্ছে পুলিশের।

ভুক্তভোগী মালিকরা জানান, জব্দ হওয়া গাড়ি ছাড়াতে দীর্ঘ আইনি প্রক্রিয়ার কারণে মাসের পর মাস অপেক্ষা করতে হয়। এই দীর্ঘসূত্রতার সুযোগে গাড়িগুলো থেকে একে একে যন্ত্রাংশ উধাও হয়ে যাচ্ছে, ফলে গাড়ি ফিরে পেলেও তা আর আগের মতো ব্যবহারযোগ্য থাকে না। এতে তাদের আর্থিক ক্ষতির পরিমাণ বাড়ছে।

এ বিষয়ে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন,
“ফাঁড়ির পূর্ব পাশে সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। বিষয়টি নজরে আসার পর ইতোমধ্যে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশা করছি, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না।”

তবে শুধু আশ্বাসে ভরসা রাখতে নারাজ ক্ষতিগ্রস্তরা। তাদের দাবি, জব্দকৃত যানবাহনের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে দ্রুত সীমানা প্রাচীর নির্মাণসহ কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং চুরির সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একইসাথে জব্দকৃত গাড়ি ফেরতের প্রক্রিয়া সহজ ও দ্রুত করা না হলে এ ধরনের ঘটনা অব্যাহত থাকবে বলে আশঙ্কা করছেন তারা।

সচেতন মহলের মতে, পুলিশের হেফাজতে থাকা সম্পদের নিরাপত্তা নিশ্চিত না হলে সাধারণ মানুষের আস্থায় ফাটল ধরতে পারে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...