1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

নবীনগরে ইউপি চেয়ারম্যানের ওপর সশস্ত্র হামলা: রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৫, দোকানপাট ভাঙচুর থানায় মামলা

  • আপলোডের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

মো. সফর মিয়া,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

;ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ১৪ নং জিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবির ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ২১ এপ্রিল সকালে উপজেলার কোম্পানিগন্জ-নবীনগর সড়কের বাঙ্গরা টাওয়ারের সামনে এই হামলা চালানো হয়। এতে চেয়ারম্যানসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে চেয়ারম্যান রবিউল আউয়াল তার পরিষদ কার্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে বাঙ্গরা টাওয়ারের সামনে পৌঁছামাত্র আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র (দা, লাঠি, লোহার রড, রামদা) নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।হামলায় ১ নং সাক্ষী শফিকের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়, এতে তার বাম চোখের উপরের অংশ গুরুতর জখম হয়। এছাড়া আসামিদের ধারাালো অস্ত্রের আঘাতে শফিকের বুকে ও ডান হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, যেখানে ৭টি সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে। হামলায় রবিউল আউয়াল রবি চেয়ারম্যান বাম হাতের কব্জি ভেঙে যায় এবং তুহিন নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হন।হামলাকারীরা কেবল ব্যক্তিদের ওপরই চড়াও হয়নি, তারা চেয়ারম্যানের মালিকানাধীন মার্কেটের একাধিক দোকানপাটে ব্যাপক ভাঙচুর চালিয়ে আর্থিক ক্ষতিসাধন করে। হামলাকারীরা চেয়ারম্যান রবিউল্লাহ রবি (৫২), তাঁর ভাই রুবেল মিয়া (৩৮) ও মামাতো ভাই পলাশ মিয়া (৩৬)কে আহত করে বাঙ্গরা বাজারে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ তিনজনকে উদ্ধার করে নবীনগর থানায় নিয়ে আসে।পরে বর্তমান বাজার কমিটির সভাপতি শামীম মিয়া থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করলে  উদ্ধারকৃত ৩ জনকে গ্রেফতার দেখিয়ে বিকালে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে  সোপর্দ করা হয়।এই ঘটনায় রবিউল আউয়ালের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে বুধবার (২২ এপ্রিল)  নবীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।মামলায় আলহাজ্ব শামীম আহমেদ ও মিজানুর রহমান ওরফে মজনু সরকার নবীনগর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব  হাজী আবু কাওসারসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।মামলার বিষয়ে যুবদরের সাবেক সদস্য সচিব হাজী আবু কাওসার বলেন,আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।আমরাও মামলা করেছি ওরাও মামলা করেছে মামলা করার অধিকার সবার আছে।আদালত এখন কে দোষী কে নির্দোষ নির্ধারণ করবে।নবীনগর থানা অফিসার ইনচার্জ(ওসি) রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান,তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...