1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মিঠাপুকুরে বাড়িতে রং করার ধুলোবালি যাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ৫

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

মানিক মিয়া, রংপুর:রংপুরের মিঠাপুকুরে বাড়িতে রং করার ধুলোবালি প্রতিপক্ষের বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের লোকজনের এলোপাতাড়ি কোপে এক বৃদ্ধসহ একই পরিবারের ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। বুধবার (২১ এপ্রিল) বিকেলে মিঠাপুকুর উপজেলার ১৪নং দুর্গাপুর ইউনিয়নের ধলারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।ভুক্তভোগীদের অভিযোগ, গত- ২০ এপ্রিল মকছুদার রহমানের ছেলে স্বাধীন মিয়ার বাড়ির জানালার কিছু ধুলোবালি প্রতিবেশী রাশেদুল ইসলামের বাড়িতে পড়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। সে সময় মকছুদার রহমান বিষয়টি মীমাংসা করতে গেলে অভিযুক্তরা তাকে লাঞ্ছিত করে ও হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় গত ২১ এপ্রিল বিকেলে অভিযুক্ত মোঃ আমিনুর রহমান, মোঃ আমরুল ইসলাম ও রাশেদুল ইসলামসহ একদল সঙ্ঘবদ্ধ লোক লাঠি-সোটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে মকছুদার রহমানের বাড়ির উঠানে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। হামলায় বৃদ্ধ মকছুদার রহমান, ছেলে শামীম সরকার, সুজন মিয়া ও মেয়ের জামাতা তাজুল সরকারকে ধারালো অস্ত্র ও রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেন। এছাড়া সুজন মিয়া ও তাজুল সরকারকেও হত্যার উদ্দেশ্যে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক শামীম সরকার, স্বাধীন মিয়া ও তাজুল সরকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) স্থানান্তর করেন।এবিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান বলেন, এঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। তবে অভিযোগের সত্যতা জানতে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...