1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেতাগীতে জমিজমা বিরোধে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ

  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামের ভুক্তভোগী শিশু এমএম আন (১০) এর বাবা আমিনুল ইসলাম বুলবুলের ছেলে ) এর সাথে একই এলাকার তার প্রতিপক্ষদের সাথে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিন ধরে বিরোধ ছিলো। বৃহস্পতিবার সকাল ১১ টায় ওই শিশুটিকে গলাটিপে (শ্বাসরোধ) হত্যা চেষ্টা চালায়। শিশুটিতে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিমে) ভর্তি করানো হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামে দীর্ঘদিন ধরে দুই পরিবার আমিনুল ইসলাম মোল্লা ও মোকলেছুর রহমানের মধ্যে ১৯ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বরগুনা জজ আদালতে উভয় পক্ষের একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। ভুক্তভোগী শিশুর বাবা আমিনুল ইসলাম বুলবুলের ভাষ্যমতে, আমাদের পরিবারকে ঘায়েল করতে তার প্রতিপক্ষ মোকলেছুর রহমান (৫৫), তার স্ত্রী ময়না বেগম (৪৫) ও তার ভাই জবেদ আলী খলিফা (৬০) মিলে আমার শিশু সন্তান আনকে ১১ নম্বর ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গলাটিপে হত্যা চেষ্টা চালায়। এসময় এলাকার লোকজন এসে ওই শিশুটিতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিমে) প্রেরণ করেন। আহত শিশুর মা তাজনিপা বলেন, আমার ছেলে আন বিদ্যালয়ের গেটে এই ঘটনা ঘটে এবং ছেলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন রয়েছে। আমরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এবিষয় অভিযুক্তদের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগর চেষ্টা করা হলে তাদের ফোন নম্বর বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর রশিদ বলেন,’ লিখিত অভিযোগ পাওয়া গেছে। সঠিক তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...