1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে চাঞ্চল্য:গাঁজাসহ স্বর্ণালয়ের মালিক আটক ফরিদপুরে ডিএনসির অভিযানে গুহলক্ষীপুর এলাকার মাদক সম্রাজ্ঞী মেহেরুন্নেসা বৃষ্টি গ্রেফতার ময়মনসিংহের মেঘ ভেলা রিসোর্টে জমকালো আয়োজনে ‘অধিকার’ নাটকের উদ্বোধন মৎস্যে সমৃদ্ধির স্বপ্ন” – বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন, কাচালং নদীতে পোনা অবমুক্ত ঝড়ো বাতাসে বোট উল্টে লংগদুর যুবক নিখোঁজ, ছেলেকে বাঁচাতে গিয়ে পানিতে তলিয়ে গেলেন বাবা ঈদগাঁওতে ট্রাফিক সার্জেন্ট আর কত চাঁদাবাজি করলে বদলি বা শাস্তি হবে? মেঘ ছুঁই ছুঁই “মাঝিপাড়া”: সাজেকের আদলে গড়ে উঠতে পারে বাঘাইছড়ির নতুন পর্যটন নগরী অনাস্থা থেকে আস্থায়,নবীনগরের শিবপুর ইউপি চেয়ারম্যানের পাশে ৯ সদস্য বেতাগীতে জাতীয় মৎস্য পক্ষ—২০২৬ পালিত: সেরা মৎস্যজীবীর পুরস্কার পেলেন হারিসুজ্জামান । মধুখালীতে রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, মৎস্য পক্ষ পালিত

নবীনগরে ব্যবসায়ীদের ক্ষোভ, চেয়ারম্যান-ভাইয়ের বিরুদ্ধে শাস্তির দাবি

  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি ও তার ভাই যুবলীগ নেতা শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে চাঁদাবাজি, সরকারি জায়গা দখল এবং মাদক ব্যবসার গুরুতর অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ এপ্রিল) কোম্পানীগঞ্জ-নবীনগর সীমান্তবর্তী বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, চেয়ারম্যান রবি ও তার ভাই শফিক দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন। গত মঙ্গলবার সকালে বাঙ্গরা বাজারের সরকারি খাস জমিতে দোকান নির্মাণের চেষ্টা করা হলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ বাধা দেন। এ সময় ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনাও ঘটে বলে দাবি করা হয়। পরে উত্তেজিত জনতা অভিযুক্তদের অবরুদ্ধ করে রাখলে পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।অভিযোগে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময় থেকেই তারা বাঙ্গরা বাজারের সরকারি জমি দখল করে রেখেছেন। এর আগে মুরগি বাজারের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। শফিকুল ইসলাম শফিককে এলাকায় ‘চিহ্নিত মাদক ব্যবসায়ী’ হিসেবে উল্লেখ করে বলা হয়, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং অতীতে ইয়াবাসহ আটক হওয়ার ঘটনাও রয়েছে।এছাড়া, বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে দোকান বরাদ্দের নামে বিভিন্ন সময়ে মোটা অংকের চাঁদা আদায়ের অভিযোগও তুলে ধরা হয়।বাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক মো. আতিক সরকার বলেন, “তাদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। প্রশাসনের কাছে বারবার অভিযোগ দিয়েও কোনো কার্যকর প্রতিকার পাওয়া যায়নি। আমরা এই চাঁদাবাজ ও মাদক কারবারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”সংবাদ সম্মেলন থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে ব্যবসায়ী ও এলাকাবাসী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান রবিউল আউয়াল রবি বর্তমানে কারাগারে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ভাই শফিকুল ইসলাম শফিক অভিযোগ অস্বীকার করে বলেন, “সংবাদ সম্মেলনে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি যৌথবাহিনী ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি, যাতে প্রকৃত অপরাধীরা চিহ্নিত হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...