1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশনের ২৩তম ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

স্বপন কুমার ঢালী,

ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে: বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী’র অক্ষয় তৃতীয়া তিথিতে ঢাকা শুভাগমন উপলক্ষে ২৩তম ধর্মীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী আজ ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভক্তবৃন্দ, সন্ন্যাসী ও ধর্মপ্রাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।সম্মেলনের শুরুতে মন্দির প্রাঙ্গণে মঙ্গল ঘটস্থাপন, রাধাকৃষ্ণ ও শ্রীগুরুদেবের বিগ্রহস্থাপন করা হয়। এরপর বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজা-অর্চনা এবং গীতাপাঠের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যা আহ্নিক, গুরুপূজা ও তুলসি আরতি পরিবেশন করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সভাপতি বিচারপতি সৌমেন্দ্র সরকার। বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব ও সেবাশ্রম ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা ধর্মীয় মূল্যবোধ চর্চা, মানবসেবা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল কুমকর পাইকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি সৌমেন্দ্র সরকার বলেন, বর্তমান সময়ে মানবিক মূল্যবোধের অবক্ষয় রোধে ধর্মীয় শিক্ষা ও সেবামূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেবাশ্রম ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশসহ এই উপমহাদেশের সনাতন ধর্মের কল্যানে কাজ করে গেছেন শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী। বিশেষ অতিথি ঢাকা শ্রীশ্রী প্রনবমঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সংগীতানন্দজী মহারাজ বলেন,’ বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশনের এই ধর্মীয় সম্মেলনের মাধ্যমে ভক্তদের মাঝে আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার পাশাপাশি সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।’অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে ধর্মীয় সংগীত, ভক্তিমূলক কীর্তন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মীয় আলোচনা সভায় অংশগ্রহন করেন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টীর সভাপতি সুকৃতি কুমার মন্ডল, বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পরিতোষ কুমার তরুয়া, অব:প্রাপ্ত অধ্যাপক নিরঞ্জন অধিকারী, বিজয় হালদার, বাংলাদেশ সেবাশ্রম বেতাগী শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার ঢালী, সহকারি শিক্ষক পরেশ চন্দ্র মজুমদার, নীলিমা বিশ্বাস, জয় রায়। বক্তারা বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রমের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...