1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ঝালকাঠির আইনজীবী ফয়সাল খানের খোলা চিঠি প্রধানমন্ত্রী বরাবর রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি

  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

: ঝালকাঠি জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী ও বিএনপি নেতা এডভোকেট ফয়সাল খান প্রধানমন্ত্রী বরাবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোলা চিঠি লিখেছেন। এডভোকেট ফয়সাল একজন জনসচেতনতন স্পষ্টবাদী লোক হিসেবে পরিচিত। তিনি আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের সময় দলীয় নেতা কর্মীদের এবং সাংবাদিকদের মিথ্যা হয়রানি মূলক মামলা বিনা খরচে বা স্বল্প খরচে পরিচালনা করতে দেখা গেছে। তিনি ঝালকাঠির আইন অঙ্গনে একজন জনপ্রিয় আইনজীবী।এই রিপোর্ট লেখা পর্যন্ত তার পোস্টটিতে ২১ ঘন্টায় ১৬২ টি লাইক, ৪৭ টি কমেন্ট ও ১২ টি শেয়ার হয়েছে। ২৩ এপ্রিল বৃহস্পতিবারের সেই চিঠিটি হুবহু তুলে ধরা হলো -মাননীয় প্রধানমন্ত্রী,আসসালামু আলাইকুম, আমরা অগণিত আশা ও প্রত্যাশা বুকে ধারণ করে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম—আপনার নেতৃত্বে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক রাষ্ট্রের, যেখানে গত ১৭ বছরের চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি, দুর্নীতি ও মাস্তানির অবসান ঘটবে; যেখানে প্রতিষ্ঠিত হবে আইনের শাসন, এবং বাংলাদেশ হবে সকল নাগরিকের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য এক প্রিয় মাতৃভূমি।কিন্তু দুঃখজনকভাবে সত্য , এখনও কিছু নব্য সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলদার চক্র তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের এই কর্মকাণ্ড আমাদের দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও প্রত্যাশাকে প্রশ্নবিদ্ধ করছে।আপনার প্রতি আমাদের বিনীত ও আকুল আবেদন—আপনি কঠোর হস্তে এই অপশক্তিকে দমন করে আইনের শাসন প্রতিষ্ঠা করুন এবং আমাদের স্বপ্নের সেই সুন্দর বাংলাদেশ গড়ে তুলুন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...