1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

সাজেকে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ জন উপজাতি আটক

  • আপলোডের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

সালাউদ্দীন শাহিন,বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় মাদকবিরোধী অভিযানে উপজাতি চারজনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (২৫ এপ্রিল- ২০২৬) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট সেনা জোন এই অভিযান পরিচালনা করে।জানা যায়, উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের রুইলুই পাড়া এলাকায় ধন বিকাশ ত্রিপুরার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখানে উপজাতি চারজনকে মাদক সেবনরত অবস্থায় দেখা যায়। পরে ঘর তল্লাশি করে ৯০ পিস ইয়াবা এবং ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা হলেন- ধন বিকাশ ত্রিপুরা (২৪), রিনলিয়ানা লুসাই (২৬), মঙ্গল ত্রিপুরা (৪১) জুপি ত্রিপুরা (৩৮)।পরে আটক উপজাতি চারজনকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ সাজেক পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়।বাঘাইহাট সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...