1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মানিকগঞ্জে সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন আর নেই

  • আপলোডের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার : আমিনুল ইসলাম

মানিকগঞ্জের সিংগাইর-হরিরামপুর (মানিকগঞ্জ-২) আসনের সাবেক সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা উপমন্ত্রী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক গোলাম সারোয়ার মিলন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২০ এপ্রিল ২০২৬) ফজরের নামাজের কিছুক্ষণ আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, স্ট্রোকজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

গোলাম সারোয়ার মিলন ১৯৮৬-৮৭ সালে শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৮৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়াও তিনি মানিকগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে তিনি ১৯৮১-৮২ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সক্রিয় ছাত্রনেতা ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ফাতেমা সারোয়ার, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিন বাদ জোহর সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন। পরে মরহুমের মরদেহ ঢাকার আজিমপুর কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।

তার মৃত্যুতে মানিকগঞ্জবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...