1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মানিকগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

  • আপলোডের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার :

আমিনুর ইসলাম মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক জমির মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।রোববার (২৬ এপ্রিল) বেলা আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন। অভিযানকালে ঘটনাস্থলে থাকা একটি ভেকু (এক্সকাভেটর) অকেজো করে দেওয়া হয়।

জানা গেছে, মাটি ও বালু ব্যবস্থাপনা আইন-২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী দণ্ডপ্রাপ্ত এরশাদ আলী (পিতা: শেখ গেন্দু), গ্রাম: বাহিরচর, ইউনিয়ন: রামকৃষ্ণপুর—কে এই অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্ট মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...