1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

সাভার ও আশুলিয়া থেকে ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

  • আপলোডের সময় : রবিবার, ৩ মে, ২০২৬

মো:আলমগীর হোসেন

ঢাকা জেলার সাভার এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর-এর পৃথক পৃথক বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় মদসহ মোট ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, ডিবি পুলিশের নেতৃত্বে একাধিক টিম গঠন করে ২ ও ৩ মে ২০২৬ তারিখে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।প্রথম অভিযানে ২ মে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সাভার থানাধীন জয়নাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মোঃ কোরান আলী (৪৫), মোঃ সজিব (২৩) ও মোঃ ইমান আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।অপরদিকে, ৩ মে ভোর আনুমানিক ২টা ৩০ মিনিটে সাভার থানাধীন সামাইর এলাকায় অভিযান চালিয়ে ইউনুস (৩৫) ও মাইদুল (৩২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩৩ হাজার টাকা।এছাড়াও, ২ মে রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে সাভার থানাধীন কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে চঞ্চল লুইচ রোজারিয়া (৫০) ও মোঃ শান্ত ইসলাম (৩৪) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬৫ হাজার টাকা।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কোরান আলী ও চঞ্চল লুইচ রোজারিয়ার বিরুদ্ধে পূর্বে একটি করে মাদক মামলা রয়েছে।ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...