1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেতাগী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স চার্জের প্রতিবাদে মানববন্ধন

  • আপলোডের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

স্বপন কুমার ঢালী, বেতাগী (বরগুনা) :

বরগুনার বেতাগী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স চার্জ আরোপের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার সকাল দশটায় বেতাগী উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি প্রদান করেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বেতাগী পৌর কর্তৃপক্ষ হঠাৎ করে হোল্ডিং ট্যাক্স চার্জ অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে। যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো এই অতিরিক্ত করের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বেতাগী বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অব:প্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল আমীন বলেন, কোনো প্রকার জনমত যাচাই বা পূর্বঘোষণা ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অযৌক্তিক ও জনবিরোধী। তারা দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। বেতাগী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. জলিলুর রহমান খন্দকজর বলেন,’ পৌরসভার পক্ষ থেকে সেবার মান বাড়ানো ছাড়াই কর বৃদ্ধি করা হয়েছে। এটা নামে প্রথম শ্রেণির পৌরসভা কাজে তৃতীয় শ্রেণির চেয়ে নিম্নমান।এছাড়া মানববন্ধনে উপস্থিত একাধিক বক্তা বলেন, পৌর এলাকায় এখনও অনেক সড়ক ভাঙাচোরা, ড্রেনেজ ব্যবস্থা দুর্বল এবং নিয়মিত বর্জ্য অপসারণে ঘাটতি রয়েছে। এসব সমস্যা সমাধান না করেই কর বৃদ্ধি করা জনগণের সঙ্গে এক ধরনের অবিচার। মানববন্ধনে বক্তরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। তারা দ্রুত অতিরিক্ত হোল্ডিং চার্জ প্রত্যাহার এবং জনবান্ধব সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বেতাগী পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এবিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহ: সাদ্দাম হোসেন বলেন,’ অতিরিক্ত হোল্ডিং চার্জের বিষয়টি খতিয়ে দেখা হবে এবং ধার্যকৃত কর নিয়মের মধ্যে নির্ধারণ করা হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...