1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মানিকগঞ্জের ভুট্টাচাশেবাম্পারফলন

  • আপলোডের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

স্টাফ রিপোর্ট : আমিনুর ইসলাম

মানিকগঞ্জ জেলায় চলতি মৌসুমে ভুট্টা চাষে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। আগে যেখানে ইরি ধানের চাষ হতো, এখন সেই জমিগুলোতেই ব্যাপক হারে ভুট্টা আবাদ করছেন কৃষকরা। ভালো ফলন ও সন্তোষজনক বাজারদরের কারণে কৃষকদের মধ্যে স্বস্তি ও আনন্দ লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে ভুট্টা প্রতি মন ১১০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। ধানের তুলনায় ভুট্টা চাষ সহজ হওয়ায় অনেক কৃষকই এ ফসলের দিকে ঝুঁকছেন। ভুট্টার পাতা গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে, আর শুকনো গাছ জ্বালানি হিসেবেও কাজে লাগানো হচ্ছে। এমনকি কাঁচা ভুট্টা গাছ শতাংশপ্রতি ১১০০ থেকে ১২০০ টাকায় বিক্রি করে কৃষকরা অতিরিক্ত আয় করছেন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর কৃষি অফিসার মোঃ মাসুম ভূঁইয়া বলেন, “ভুট্টা চাষে কৃষকরা ভালো লাভ পাচ্ছেন বলেই দিন দিন এর আবাদ বাড়ছে।”

সাটুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তারেক মাহমুদ জানান, “ধানের তুলনায় ভুট্টা চাষে সেচ ও সারের ব্যবহার কম লাগে। ফলে উৎপাদন খরচ কম হলেও লাভ বেশি হওয়ায় কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন।”

স্থানীয় কৃষক মোঃ জামাল উদ্দিন বলেন, “আগে ধান চাষ করতাম, কিন্তু খরচ বেশি আর লাভ কম ছিল। এখন ভুট্টা চাষে খরচ কম, লাভও ভালো।”

অন্য কৃষক মোঃ হানিফ মোল্লা বলেন, “ভুট্টার বাজারদর ভালো থাকায় আমরা এখন সবাই ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠেছি। এতে গবাদিপশুর খাদ্যেরও সুবিধা হচ্ছে।”

কৃষকদের মতে, কম খরচে বেশি লাভ এবং বহুমুখী ব্যবহারযোগ্যতার কারণে ভুট্টা চাষ এখন একটি লাভজনক বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্টদের ধারণা, মানিকগঞ্জে ভুট্টা চাষের এই ইতিবাচক ধারা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...