1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মানিকগঞ্জে ১৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • আপলোডের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

মানিকগঞ্জে ১৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : আমিনুর ইসলাম

মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৫ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা) এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মানবেন্দ্র বালো এর তত্ত্বাবধানে একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

এসআই (নিঃ) রনি দেবনাথ এর নেতৃত্বে সোমবার (০৪ মে ২০২৬) বিকেল ৩টা ৫ মিনিটে মানিকগঞ্জ সদর থানার পাঁচ বারাইল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গোপাল রাজবংশীর বাড়ির উঠান থেকে সঞ্জয় রাজবংশী ওরফে চন্ডী (২৫) এবং মোঃ মিলন মিয়া (২৮) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সঞ্জয় রাজবংশীর কাছ থেকে ৯ গ্রাম এবং মিলন মিয়ার কাছ থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...