1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

শীঘ্রই ঝালকাঠি জেলা বিএনপি ঢেলে সাজানো হবে: রফিকুল ইসলাম জামাল এমপি

  • আপলোডের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

ঝালকাঠি সংবাদদাতা:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি -১ এর সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল এমপি বলেন, শীঘ্রই ঝালকাঠি জেলা বিএনপি ঢেলে সাজানো হবে। ২০২০ সালে গঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটি দিয়ে এতোদিন ঝালকাঠি জেলা বিএনপি চলে আসছে। আহ্বায়ক কমিটি তিন মাস বা ছয় মাস থাকার কথা থাকলেও প্রায় ছয় বছর চলছে। এভাবে চলার কারণে নেতাকর্মীরা নিস্ক্রিয় হয়ে যাচ্ছে।দলীয় কার্যক্রম গতিহীন হয়ে পড়েছে। এরকমভাবে দলীয় কার্যক্রম চলতে পারে না। দলের গতি বৃদ্ধির জন্য জেলা বিএনপিকে ঢেলে সাজানো উদ্যোগ নেয়া হবে। সেজন্য তিনি জেলার সকল ইউনিটের সুপার ফাইভসহ দায়িত্বশীল নেতাদের ভুমিকা গ্রহনের জন্য পরামর্শক প্রদান করেন।৪ মে সোমবার বিকালে ঝালকাঠি সার্কিট হাউজে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার এনামুল হক এলিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব এডভোকেট আনিছুর রহমান আনিত, জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ কামরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম লিটন, বিএনপি নেতা সাগর ও মিজান।বক্তারা বলেন, অবিলম্বে জেলা বিএনপি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি ঘোষণা করতে হবে। এমপিদের আশপাশ থেকে আওয়ামী ফ্যাসিবাদী দোসরদের সরানোর ব্যবস্থা করতে হবে। আওয়ামীলীগ ফ্যাসিবাদী দোসররা বিএনপি চালাতে চায় সেটা প্রতিহত করতে হবে। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করhhতে হবে। দলের মধ্যে চেইন অব কমান্ড ফিরিয়ে আনতে হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...