1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

কোম্পানীগঞ্জে মোবাইল কোর্ট অভিযানের সময় হামলা, ৫ জন আহত

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ-কলাবাড়ি ধলাই সেতু রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনার সময় হামলার ঘটনা ঘটেছে। হামলায় উপজেলা সহকারী কমিশনারসহ ৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযানিকরা ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছেন। এ ঘটনায় উপজেলা তাতীদলের যুগ্ম আহ্বায়ক ও বিএনপির চারজনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছর করে সাজা দেওয়া হয়েছে।ঘটনা ঘটেছে রবিবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধলাই সেতুর নিচে কলাবাড়ি এলাকায়। উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট বালু-পাথর উত্তোলন রোধে অভিযান চালাচ্ছিল। অভিযানকালে বালু বোঝাই একটি ট্রাক্টর আটক করলে ট্রাক্টরের মালিকপক্ষ ও অর্ধশতাধিক শ্রমিক প্রশাসন দলের ওপর হামলা চালায়। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারসহ পাঁচজন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। একজনের হাতে ফ্র্যাকচার ধরা পড়ে।আটককৃতরা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলা তাতীদলের যুগ্ম আহ্বায়ক তেরা মিয়া, বিএনপির ওয়ার্ড সহ-সভাপতি মাসুক মিয়া, সদস্য গিয়াস উদ্দিন এবং শ্রমিক মিসবাহ উদ্দিন। মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে ১ বছর করে সাজা প্রদান করা হয়েছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার বলেন, “আমরা নদীপথে সেতুর নিচে নেমে অভিযান পরিচালনা করলে শতাধিক মানুষ হঠাৎ হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের দলের সদস্যরা ফাঁকা গুলি ছুঁড়েছেন।”কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন চন্দ্র জানান, আটককৃত চারজনকে কোর্টে পাঠানো হয়েছে। হামলার বিষয়ে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।স্থানীয়রা অভিযোগ করছেন, যারা প্রকৃত অপরাধী তাদের ছেড়ে নির্দোষ মানুষদের আটক করা হয়েছে। আটককৃত মাসুক মিয়ার পরিবারের পক্ষ দাবি করছে, তিনি কোনো হামলার সঙ্গে জড়িত ছিলেন না, শুধু হৈচৈ শুনে ঘটনাস্থলে এগিয়ে গেছেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...