1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

উপকূলে টানা বর্ষণে কৃষকের স্বপ্ন পানির নিচে!

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

লিটন কুমার ঢালী, বেতাগী (বরগুনা):

উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে টানা বৃষ্টিপাতের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গত কয়েকদিন ধরে অবিরাম বর্ষণে মাঠের ফসল পানির নিচে তলিয়ে গেছে, ফলে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। চলতি মৌসুমে এই উপজেলায় ৭ হাজার হেক্টর জমিতে বোরো ধান ও শাকসবজি চাষ করা হয়েছে। উপজেলা কৃৃষি অফিস সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে শুরু হওয়া টানা বৃষ্টিতে আমন ধান, শাক-সবজি, মুখডাল, বাদাম, মরিচসহ বিভিন্ন মৌসুমি ফসল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ক্ষেতেই জমিতে পানি জমে থাকায় গাছ পচে যাওয়ার উপক্রম হয়েছে।সরেজমিনে দেখা গেছে, অনেক মাঠে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এসব ফসলের মাঠ থেকে পানি নিস্কাষনের ব্যাবস্থা নেই। বেতাগী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষক স্বপন মোল্লা বলেন,’ এভাবে আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। বিশেষ করে মুখডাল ও বাদাম পঁচে যাবে।বেতাগী সদর ইউনিয়নের বাসন্ডা গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক বাবুল বিশ্বাস বলেন, “অনেক কষ্ট করে জমিতে মুখডাল,বাদাম ও মরিচ । এই টানা বৃষ্টিতে সব নষ্ট হয়ে যাচ্ছে। এখন ঋণের টাকা কীভাবে শোধ করবো বুঝতে পারছি না।” একই ধরনের হতাশা প্রকাশ করেছেন অন্যান্য কৃষকরাও। কৃষিবিদ সাজেদুল ইসলাম বলেন,’ জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়ার এমন অস্বাভাবিক আচরণ বেড়েছে, যা কৃষির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। ভবিষ্যতে এ ধরনের ক্ষতি মোকাবিলায় টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেওয়া প্রয়োজন। কৃষকরা সরকারের কাছে জরুরি সহায়তা, প্রণোদনা এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অনিমেষ বালা বলেন,’ চলতি মৌসুমে বেতাগী উপজেলায় প্রায় ৭ হাজার হেক্টর জমিতে বোরো ধান শাকসবজি, টানা বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমান হিসাব করা হচ্ছে।ছবির ক্যাপশন: বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ঝোপখালী গ্রামে কৃষি ফসল পানির নিচে তলিয়ে রয়েছে। ছবিটি মঙ্গলবার সকালে (৫ মে) তোলা হয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...