1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মানিকগঞ্জ ভাড়ারিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রত্যাশী সিরাজুল ইসলাম (সেন্টু)

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার আমিনুর ইসলাম

আসন্ন ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোঃ সিরাজুল ইসলাম (সেন্টু)। তিনি বর্তমানে ভাড়ারিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং চেয়ারম্যান প্রত্যাশী হিসেবে এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।সম্প্রতি প্রকাশিত বিভিন্ন প্রচারপত্র ও ব্যানারে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ছবি সংযুক্ত করে তাকে চেয়ারম্যান পদপ্রত্যাশী হিসেবে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার পক্ষে প্রচারণা ও গণসংযোগে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন সিরাজুল ইসলাম (সেন্টু)। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমেও অংশ নিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি।ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে এলাকায় প্রচার-প্রচারণা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের সরব উপস্থিতিতে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।এ বিষয়ে চেয়ারম্যান প্রত্যাশী মোঃ সিরাজুল ইসলাম (সেন্টু) বলেন,“দল ও সাধারণ মানুষের সমর্থন নিয়ে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং মানুষের কল্যাণে কাজ করবো।”স্থানীয় বাসিন্দারাও জানান, “সিরাজুল ইসলাম (সেন্টু) একজন মানবিক ও সাধারণ মানুষের পাশে থাকা ব্যক্তি। সুখে-দুঃখে আমরা তাকে পাশে পাই। তাই আমরা তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।”এদিকে, ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...