1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মানিকগঞ্জে অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে জরিমানা

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম

মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম এলাকায় লাইসেন্স ছাড়া অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আটিগ্রাম ভূমি অফিস সংলগ্ন সালাম মার্কেটের “ভাই ভাই স্টোর”-এ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়াই দোকানে ডিজেল বিক্রি করা হচ্ছিল।এ সময় দায় স্বীকার করায় দোকানের মালিক মোঃ আব্দুস সালামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে লাইসেন্স ছাড়া কোনো ধরনের দাহ্য পদার্থ বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বার্থ ও নিরাপত্তার কথা বিবেচনায় রেখে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...