1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

এসএসএফ সদস্যের ধাক্কা ইস্যুতে মুখ খুললেন ছাত্রদলের আমান

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

প্রিয় সহযোদ্ধাবৃন্দ,আসসালামু আলাইকুম যার নির্দেশে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই প্রজন্মের ছাত্রদল আপসহীনভাবে রাজপথে ছিলো এবং যার মায়ায় পড়ে এই প্রজন্মের জাতীয়তাবাদীরা জীবনের অনেককিছু বিসর্জন দিয়েছে কিন্তু তাঁর প্রশ্নে কখনোই আপস করে নাই এবং করবেও না।আমাদের সেই ভালোবাসার অবিকল্প শব্দ তারেক রহমান আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন এটা আমাদের জন্য পরমানন্দের। আমাদের জন্য যেমন তিনি আবেগের সর্বোচ্চ জায়গা ঠিক তেমনি তিনি দেশের প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী’র নিরাপত্তা দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বেশি জরুরী। দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তির নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের এই ধরনের পাবলিক প্রোগ্রামে নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খেতে হয়।প্রচন্ড ভীড়ের মধ্যে এরকম অনেক ঘটনা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটে, হয়তোবা কোনো একজনের প্রোফেশনালিজেমের ঘাটতি থাকতে পারে কিন্তু আমি নিশ্চিত, যে এসএসএফ সদস্য এটা করেছেন তিনি ইচ্ছেকৃতভাবে এটা করেননি এটা উপচেপড়া ভীড়ের মধ্যে হিট অব দ্যা মোমেন্ট হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম এটা নিয়ে আল বটর এবং পতিত ফ্যাসিস্টের দোসররা মজা নিচ্ছে। তোমাদের তো পরচর্চা ছাড়া করার মতো কাজ নাই, আর বলার মতো নিজস্ব কিছু নাই এবং তাই সর্বদা পরনিন্দায় ব্যস্ত।যে তারেক রহমান দেশের জন্য তাঁর বাবা’কে হারিয়েছেন, তার একমাত্র ভাইকে হারিয়েছেন, তাঁর মায়ের ওপর দিয়ে এবং নিজের ওপর দিয়ে দিয়ে বয়ে যাওয়া অবর্ণণীয় নির্যাতন সহ্য করে দেশের জন্য সবকিছু উজাড় করে কাজ করছেন সেই তারেক রহমানের জন্য আমি সবকিছু উজাড় করে দিতে পারি, পারি অপমান সইতে,পারি দ্বিধাহীনভাবে জীবনের ঝুঁকি নিতে।সুতরাং আল বটর আর ফ্যাসিস্টদের বলছি তোমরা যতই বস্তাপঁচা ন্যারেটিভ দাও আমি আমান তারেক রহমানের পাশে থাকবোই থাকবো, ভ্যানগার্ড হয়ে থাকবো, আমৃত্যু থাকবো ইনশাআল্লাহ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...