1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় বিপুল প্রাণহানির পরও টনক নড়েনি যাত্রীদের

  • আপলোডের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

রাজু আহমেদ, রাজবাড়ী

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় বিপুল প্রাণহানির পরও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। নিয়ম না মানার প্রবণতা ও কর্তৃপক্ষের নজরদারি না থাকায় এখনও যাত্রী বোঝাই করে ফেরিতে ওঠানামা করছে যানবাহন।গত ২৫ মার্চ কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে যাত্রী নিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এ ঘটনায় প্রাণ হারান নারী, শিশুসহ ২৬ জন। এরপর ফেরিঘাটের অব্যস্থাপনা, চালকের অদক্ষতা, যাত্রীদের অসচেতনতা নিয়ে নানা প্রশ্ন ওঠে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক থাকলেও সচেতনতার ঘাটতি রয়েই গেছে। এ কারণে নিয়ম না মেনেই আগের মতোই এখনও যাত্রীসহ ফেরিতে উঠছে বাসগুলো। সরেজমিন দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, রেলিংবিহীন অরক্ষিত পন্টুন, ঢালু ও খানাখন্দে ভরা সংযোগ সড়ক, ফেরিতে উঠতে যানবাহনগুলোর প্রতিযোগিতা, কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় ফেরিঘাটে এখনও মৃত্যুফাঁদ রয়েই গেছে।দুর্ঘটনার পর বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. সলিম উল্যাহ ঘটনাস্থল পরিদর্শনে এসে জানিয়েছিলেন, যাত্রীদের নিরাপত্তায় এখন থেকে সব যাত্রী নামিয়ে শুধু চালক যানবাহন নিয়ে ফেরিতে ওঠার বিষয়টি নিশ্চিত করা হবে। সেই সঙ্গে পন্টুনে শক্তিশাল রেলিং স্থাপন করা হবে।ফেরিঘাট এলাকা ঘুরে দেখা যায়, বাসগুলো নিয়ম না মেনে আগের মতোই প্রতিযোগিতা করে ফেরিতে উঠছে। ঘাটে ফেরি না থাকলেও বাসসহ অন্যান্য যানবাহনগুলো সংযোগ সড়ক ও পন্টুনে দাঁড়িয়ে ফেরির জন্য অপেক্ষা করছে। বাস ভর্তি যাত্রী নিয়ে চলছে ফেরিতে ওঠানামার কাজ। কিছু কিছু সচেতন যাত্রী ফেরিঘাটে এসে বাস থেকে নেমে গেলেও বেশির ভাগ যাত্রীই বাসে বসে থাকছেন। আবার যানবাহনের চালক, হেলপার বা সুপারভাইজার যাত্রীদের নামার ব্যাপারে তাগিদ দিচ্ছেন না। দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুনে কর্মরত বিআইডব্লিউটিসির এক কর্মকর্তা মো. মিজান হোসেন জানান, যাত্রীদের বাস থেকে নেমে ফেরিতে ওঠার ব্যাপারে কোন কথা বলতে রাজি হননি।এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ফেরির প্রতিটি টিকিটের সঙ্গে ফেরিতে যানবাহন ওঠার সময় যাত্রীদের নেমে যাওয়ার নির্দেশনা দেওয়া আছে। কিন্তু কেউ সেই নির্দেশনা মানতে চায় না। এ ছাড়া ঘাট এলাকায় এ-সংক্রান্ত একাধিক বিলবোর্ড টাঙানো রয়েছে। যাত্রী নামার বিষয়টি নিশ্চিত করার জন্য শুধু কর্তৃপক্ষ নয়, সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...