1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেতাগী হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় রোগীর মৃত্যু

  • আপলোডের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

স্বপন কুমার ঢালী,

বেতাগী (বরগুনা) :বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক রোগীর টয়লেটে মৃত্যু হয়েছে। গত ১০ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ ওয়ার্ডে মো. তৈয়ব আলী হাওলাদার (৬০) নামে শারীরিক অসুস্থতা নিয়ে এক রোগী ভর্তি হন। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৬টায় পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে টয়লেটে যান। এসময় তার পিছলে পড়ে গিয়ে জ্ঞান হারান এবং কিছু সময় পরেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, হাসপাতালের টয়লেটে পড়ে রোগী তৈয়ব আলী জ্ঞান হারান। এসময় পুরুষ ওয়ার্ডের অন্য রোগীরা কর্তব্যরত নার্সদের খবর দেয়। টয়লেট থেকে ‘দুর্গন্ধ’ বের হওয়ার অজুহাতে নার্সরা সেখানে যেতে অপারগতা প্রকাশ করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে অন্যন্যা রোগীর স্বজনরা তাকে উদ্ধার করে বেডে নিয়ে আসেন। তখন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার হোসেন রুমন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) রোগীর মৃত্যু হয়েছে বলে ঘোষনা দেন। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা রয়েছে বলে অভিযোগ রয়েছে। সরেজমিনে দেখা গেছে, হাসপাতালে ভর্তিকৃত রোগীদের স্বজনরা বলেন, হাসপাতালের রোগীদের ব্যবহৃত টয়লেট এবং প্রসাবখানা সবসময় নোংরা থাকে এবং দুর্গন্ধ বের হচ্ছে। ঘটনার কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার হোসেন রুমন বলেন, রোগীর হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়েছে। দায়িত্বরত নার্স রাজশ্রী বলেন, আমি খবর পেয়ে সাথে সাথেই ওখানে যাই এবং তাকে উদ্ধার করার জন্য লোকজনকে নিয়ে এসেছি, আমার কোন অবহেলা ছিলো না। ঘটনার পর থেকেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়্যাদ মোঃ আমরুল্লাহর মুঠো ফোন বন্ধ পাওয়া যায়। একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...