1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

সিংগাইরে মেম্বারের স্বার্থে সরকারি রাস্তা সরানোর চেষ্টায় ক্ষুব্ধ গ্রামবাসী

  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬

মোঃ আমিনুর ইসলাম
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা উপজেলার বায়রা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আঃ সামাদ মোল্লার বিরুদ্ধে দীর্ঘদিনের সরকারি রাস্তা ব্যক্তিগত স্বার্থে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে চর জামালপুর গ্রামের সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, চর জামালপুর গ্রামের খোরশেদ মোল্লার বাড়ি থেকে উত্তর দিকে প্রায় ৩০ বছর আগে সরকারি অর্থায়নে একটি রাস্তা ও পানি নিষ্কাশনের চুংগি নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে ওই রাস্তা ব্যবহার করে গ্রামের অন্তত ৪০ থেকে ৫০টি পরিবার চলাচল করে আসছে। তবে সম্প্রতি ইউপি সদস্য আঃ সামাদ মোল্লা ব্যক্তিগত সুবিধার জন্য রাস্তার অবস্থান পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।
গ্রামবাসীদের দাবি, রাস্তা সরিয়ে নেওয়া হলে তাদের দৈনন্দিন যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হবে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হবে। এ কারণে এলাকাবাসী একত্রিত হয়ে গত ১৩ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জমা দেন এবং রাস্তা পূর্বের স্থানে নির্মাণের জোর দাবি জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন,
“জনপ্রতিনিধি হয়ে জনগণের সুবিধা নিশ্চিত করার পরিবর্তে আঃ সামাদ মোল্লা নিজের স্বার্থকেই বড় করে দেখছেন। জনগণের চলাচলের রাস্তা বন্ধ করে ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, সরকারি অর্থায়নে নির্মিত ও দীর্ঘদিনের ব্যবহৃত একটি রাস্তা কীভাবে একজন জনপ্রতিনিধির ব্যক্তিগত সিদ্ধান্তে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়?
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য আঃ সামাদ মোল্লার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন,
“আগের রাস্তাটি সম্পূর্ণ আমার জমির উপর দিয়ে ছিল। এখন যে রাস্তা হবে সেটিও আমার জমির উপর দিয়েই হবে। এখানে অন্য কারও বলার অধিকার নেই। পাশের জমির মালিক সমপরিমাণ জায়গা দিলে কোনো সমস্যা নেই।”
এ বিষয়ে পার্শ্ববর্তী জমির মালিক আব্দুস সেলিম বলেন,
“রাস্তার জন্য মেম্বার যতটুকু জমি দেবেন, আমিও সমপরিমাণ জমি দিতে প্রস্তুত আছি।”
গ্রামবাসীরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে বলেন, সরকারি রাস্তা নিয়ে কোনো ধরনের অনিয়ম, স্বেচ্ছাচারিতা কিংবা ব্যক্তিস্বার্থ বাস্তবায়নের চেষ্টা মেনে নেওয়া হবে না।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...