1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেতাগীর কাউনিয়ায় হামে আক্রান্তে এক শিশুর মৃত্যু 

  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

লিটন কুমার ঢালী, বেতাগী (বরগুনা)বরগুনার বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার ইউনিয়নের কাউনিয়া গ্রামের বাসিন্দা জসিম উদ্দীনের ৮ মাস বয়সী একমাত্র পুত্র আয়ান হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।পরিবার সূত্রে জানা যায়, হাম রোগে আক্রান্ত হওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। ঢাকার শ্যামলী সিটি কেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (২ জুন ২০২৬) ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।শিশু আয়ানের মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে শোকের ছায়া। একমাত্র সন্তানের অকাল মৃত্যুতে বাবা-মা ও স্বজনরা শোকে ভেঙে পড়েছেন। মরদেহ বাড়িতে পৌঁছালে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী শেষ শ্রদ্ধা জানান।জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শিশুটির মৃত্যুতে কাউনিয়া এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে মরহুমের মাগফিরাত কামনা করেছেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...