1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

  • আপলোডের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: এস আলমের প্ররোচনায় ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ২ জুন মঙ্গলবার সকালে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যাংকের পুরাতন গ্রাহক ও কাজি সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই, ব্যাংকের গ্রাহক মোঃ রূবেল খান, মোঃ নাজমুল হাসান, মোঃ সাইফুল ইসলাম বাবু, মোঃ সরোয়ার হোসাইন, নাসির উদ্দিন, আব্দুল্লাহ আল জাবেদ, আলী হোসেন, মীর আসাদুজ্জামান প্রমুখ। এসময় বক্তারা বলেন, লুটেরা ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপ করে ব্যাংক টি ধ্বংস করার পাঁয়তারা চালাচ্ছে। তারা আরো বলেন, ফ্যাসিবাদী আওয়ামীলীগ এর এজেন্ডা বাস্তবায়নের জন্য একটি মহল বিএনপির উপর ভর করে আর্থিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করার জন্য দূর্নীতিবাজ খোরশেদ আলম কে ইসলামী ব্যাংকের এমডি নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়োগের ফলে ইসলাম প্রিয় ব্যাংকের গ্রাহকরা ক্ষুব্ধ হয়েছেন। অবিলম্বে নব নিয়োগকৃত এমডি খোরশেদ আলমকে অপসারণ করে ইসলামী জ্ঞান সম্পন্ন কোন ব্যক্তিকে নিয়োগ দেয়ার দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসলামী ব্যাংক রক্ষায় সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...