1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

চন্দ্রগঞ্জ-গোবিন্দরখিল সড়কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

  • আপলোডের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬


মোঃ আলাউদ্দিন:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ পেট্রোল পাম্প থেকে গোবিন্দরখিল পর্যন্ত এলজিইডি সড়কের সংরক্ষিত জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পরিচালিত কোড নম্বর ৪৭৫০৭৪০৯৬-এর আওতাধীন চন্দ্রগঞ্জ-গোবিন্দরখিল সড়কটি এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। অভিযোগ রয়েছে, সরকারি নীতিমালা উপেক্ষা করে সড়কের নির্ধারিত সীমার ভেতরে বহুতল ভবনের নির্মাণকাজ চালানো হচ্ছে।
এলাকাবাসীর আশঙ্কা, সড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের ফলে ভবিষ্যতে রাস্তার প্রশস্ততা কমে যাবে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পাবে। তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তা ফয়সাল আহমদ বলেন, সড়কের ঢালসংলগ্ন ব্যক্তি মালিকানাধীন জমিতে ভবন নির্মাণ করতে হলেও অন্তত দেড় মিটার (প্রায় পাঁচ ফুট) জায়গা ফাঁকা রাখতে হবে। সরকারি বিধিমালা অমান্য করে কোনো নির্মাণকাজ পরিচালিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে আমানউল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম সুমন বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠিয়ে অভিযোগের সত্যতা যাচাই করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জনস্বার্থে সড়কের সরকারি জায়গা দখলমুক্ত রাখতে প্রশাসন ও এলজিইডির দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...