1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

শাপলা চত্বরের ‘গণহত্যা’র বিচার ও সত্য উদঘাটনের দাবিতে বৌলাইয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল

  • আপলোডের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬

কিশোরগঞ্জ প্রতিনিধি : সালমা আক্তার ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত কথিত গণহত্যার ঘটনার বিচার, নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত তথ্য জাতির সামনে প্রকাশের দাবিতে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ মে) বাদ মাগরিব বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) বৌলাই ইউনিয়ন শাখার উদ্যোগে বৌলাই ভবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাপলা চত্বরের ঘটনার বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।বৌলাই ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মুজিবুর রহমান রাঘুবীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা নূরে আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুমিন শের জাহান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদির হাশেমী, শ্রমিক মজলিস সদর উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন, সহ-সভাপতি মুহাম্মাদ শামসুল আলম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম (যোবায়ের), যুব মজলিস কিশোরগঞ্জ জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মাদ হাবীবুর রহমান মামুন, বৌলাই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আমিন শহিদুল ইসলাম, ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মাদ এমদাদুল হক, সদর উপজেলা শাখার বাইতুল মাল সম্পাদক মো. ফজলে রাব্বি, সমাজকল্যাণ সম্পাদক মো. সাব্বির আহমদ এবং স্থানীয় নেতৃবৃন্দ।বক্তারা তাদের বক্তব্যে বলেন, “শাপলা চত্বরে সংঘটিত ঘটনার প্রকৃত চিত্র আজও জাতির সামনে স্পষ্টভাবে উন্মোচিত হয়নি। ওই রাতের ঘটনার নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে এবং নিহতদের সঠিক সংখ্যা ও পরিচয় প্রকাশ করতে হবে।”তারা আরও বলেন, “যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের জীবন রক্ষার দায়িত্ব সরকারের। শাপলা চত্বরের ঘটনায় যেসব প্রশ্ন দীর্ঘদিন ধরে জনমনে ঘুরপাক খাচ্ছে, সেসব প্রশ্নের জবাব জাতি জানতে চায়। সত্য গোপন না করে একটি স্বচ্ছ তদন্ত কমিশনের মাধ্যমে পুরো ঘটনার বাস্তব চিত্র প্রকাশ করা সময়ের দাবি।”অনুষ্ঠানের শেষ পর্বে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নিহতদের রূহের মাগফিরাত কামনা, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে বিপুলসংখ্যক স্থানীয় মুসল্লি, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...