1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেতাগী সরকারি কলেজের প্রবেশদ্বারে ঝুঁকিপুর্ন সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-পথচারি

  • আপলোডের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬

লিটন কুমার ঢালী, বেতাগী (বরগুনা) :বরগুনার বেতাগী সরকারি কলেজের প্রধান প্রবেশদ্বারের সড়কটি দীর্ঘদিন ধরে মাটি ধেবে পুকুরের সাথে মিশে ঝুঁকিপুর্ন অবস্থায় রয়েছে। এবছরের ১৫ মে হঠাৎ ঘুর্নিঝড়ে সরকারি কলেজ গেইট এলাকায় পুকুর পাড়ে নারিকেল গাছ মাটিসহ হেলিয়ে পড়ে। ফলে কলেজ শিক্ষার্থী, পথচারি ও রিকশাচালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।সরেজমিনে দেখা যায়, বেতাগী পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজের প্রবেশমুখে ঘুর্ণিঝড়ে সড়কের পাশে নারিকেল গাছ হেলিয়ে পুকুরে পড়ে। এতে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল ও রিকশাচালকদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা জানায়, প্রতিদিন দুই সহাস্রাধিক শিক্ষার্থীসহ ৫ সহাজ্রাধিক শিক্ষার্থী এই পথ ব্যবহার করে কলেজে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচলে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক তরুন কান্তি হালদার বলেন,’ সামনে বর্ষা মৌসুমের আগে সড়কটি সংস্কার না করা হলে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। অনেক সময় শিক্ষার্থীসহ রিকশা পুকুরে গড়িয়ে যায় এবং দুর্ঘটনার শিকারও হতে হয়।স্থানীয় বাসিন্দা মো. আল আমিন বলেন, বেতাগী সরকারি কলেজ উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। অথচ কলেজের প্রধান প্রবেশদ্বারের সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।কলেজের শিক্ষক ও অভিভাবকরাও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, একটি সরকারি কলেজের প্রবেশপথ এমন জরাজীর্ণ অবস্থায় থাকা অত্যন্ত দুঃখজনক।এ বিষয়ে সরকারি কলেজের অধ্যক্ষ সমর কুমার বেপারী বলেন , সড়কের সমস্যার বিষয়টি পৌর প্রশাসককে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে। বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহ: সাদ্দাম হোসেন বলেন,’ সরকারি কলেজ গেইট এলাকার সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। শিকগিরই দরপত্র আহ্বান করে পুন:সংস্কার করা হবে।’

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...