1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

নবীনদের স্বাগত জানিয়ে সোহরাওয়ার্দী কলেজে ওরিয়েন্টেশন|

  • আপলোডের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬

পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ জুন) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সমরঞ্জিত হাওলাদার সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা মনোযোগসহকারে লেখাপড়া করবে এবং নিজেদের মেধা, যোগ্যতা ও সুশৃঙ্খল আচরণের মাধ্যমে সরকারি সোহরাওয়ার্দী কলেজের সুনাম আরও বৃদ্ধি করবে।” পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে পিরোজপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, যা ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা-এই তিনটি বিষয়কে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে কলেজের শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা হয় বলে আলোচনায় উল্লেখ করা হয়। নবাগত শিক্ষার্থীর আনুষ্ঠানিক বরণ উৎসবের মাহেন্দ্রক্ষণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ শাহাবুদ্দিন সিকদারসম্পাদক, শিক্ষক পরিষদ,মোঃ শহীদুল ইসলামসহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা এছারাও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং তাদের শিক্ষাজীবনের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।এ সময় কলেজের সকল নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের কলেজ জীবনের নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হয়।শুভ সমদ্দার স্টাফ রিপোটার (পিরোজপুর)

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...