1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ধামরাইয়ে জমি-সংক্রান্ত বিরোধে মা ও মেয়েকে মারধর

  • আপলোডের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার : আমিনুর ইসলাম ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বাবনহাটি গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক নারী ও তার কিশোরী মেয়েকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোছা. ফুলমাল (৩৫) ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে বলা হয়েছে, গত ৫ জুন সকাল ৮টার দিকে বাবনহাটি গ্রামের আলমগীর (৪০), ভেস্তা (৬০), মো. বারেক (৩৫), আলী (৬৫) ও কামরুল (৩৫) তার বাড়িতে এসে গালিগালাজ শুরু করেন। তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে মারধর করেন। এ সময় আলমগীর লাঠি দিয়ে আঘাত করে আহত করেন এবং ভেস্তা ও বারেক কিল-ঘুষি ও লাথি মারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।মাকে রক্ষা করতে এগিয়ে এলে তার মেয়ে মীম (১৫)-কেও মারধর করা হয়। অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে আলমগীর তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন।তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সরে যান। তবে যাওয়ার সময় ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে আহত ফুলমাল ও তার মেয়ে ধামরাই সরকারি হাসপাতালে চিকিৎসা নেন।ভুক্তভোগী ফুলমাল জানান, অভিযুক্তরা এখনও বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ বিষয়ে অভিযুক্ত আলমগীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করার জন্য এসব অভিযোগ করা হয়েছে।”ধামরাই থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...