1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

সাভারে সাংবাদিকদের ওপর নৃশংস হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমসহ তিন সহযোগীকে আদালতে পাঠিয়েছে পুলিশ

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

।মোঃ আলমগীর হোসেন বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করে সাভার মডেল থানা পুলিশ।পুলিশ জানায়, গত বুধবার কক্সবাজার সদর থানা এলাকা থেকে মামলার প্রধান আসামি শামীমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।উল্লেখ্য, গত ২২ মে মাদকসংক্রান্ত সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হন এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন, দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন এবং ক্যামেরাপারসন মনিরুল হক কাইয়ুম। সাভারের আইচা নোয়াদ্দা এলাকায় সংঘবদ্ধ মাদক কারবারিদের একটি চক্র তাদের ওপর হামলা চালায়।প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, হামলাকারীরা তিন সংবাদকর্মীকে মারধর করে জিম্মি করে স্থানীয় একটি গ্যারেজে নিয়ে যায়। সেখানে দেশীয় অস্ত্র দিয়ে নির্যাতনের পাশাপাশি দেশ টেলিভিশনের গাড়ি এবং ক্যামেরা ভাঙচুর করা হয়। ছিনিয়ে নেওয়া হয় তাদের সঙ্গে থাকা মোবাইল ফোনসহ সকল প্রয়োজনীয় কাগজপত্র, ক্যামেরা, মেমোরি কার্ড ও ট্রাইপড।ঘটনার পর পুলিশ চারজনকে আটক করলেও মাদক সিন্ডিকেটের মূল হোতা শামীমসহ কয়েকজন পালিয়ে যায়। পরে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে আইনশৃঙ্খলা বাহিনী।এদিকে, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি শামীমের সঙ্গে সখ্যতা ও নিয়মিত যোগাযোগ থাকার অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। একই ঘটনায় আসামিদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে সাভার মডেল থানার তৎকালীন ওসি আরমান আলীকেও দায়িত্ব থেকে সরিয়ে ঢাকা জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...