1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

তুরাগ মডেল থানায় অটোরিকশা ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ছিনতাইকৃত অটোরিকশা ও চাপাতি

  • আপলোডের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬

সিনিয়র রিপোর্টার: আনিছুরজ্জামান খোকনরাজধানীর তুরাগ এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অটোরিকশা ছিনতাই মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আরও দুই আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। একইসঙ্গে ছিনতাই হওয়া একটি তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা এবং অপরাধ সংঘটনে ব্যবহৃত একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে।উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ জানান, গত ১১ জুন তুরাগ থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিযোগ করা হয় যে, এক গ্যারেজ চালককে ধারালো চাপাতি দিয়ে আঘাত করে তার ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশা ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত। ঘটনার সময় স্থানীয় জনতার সহায়তায় মাহাবুর আলম (৩১) নামের এক আসামিকে আটক করা সম্ভব হলেও তার সহযোগীরা ছিনতাইকৃত অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।মামলার তদন্ত কর্মকর্তা এসআই উজ্জ্বল মিয়া জানান, ঘটনার পরপরই তুরাগ থানা পুলিশের একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় ব্যাপক অনুসন্ধান শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় এসআই সাদিকুর রহমান, এসআই উজ্জ্বল মিয়াসহ সঙ্গীয় ফোর্স তুরাগ থানাধীন নয়ানীচালা সংলগ্ন প্রত্যাশা ব্রিজের পূর্বপাশে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ছিনতাইয়ের সঙ্গে সরাসরি জড়িত মো. আশিক সরদার (২৫) ও মো. আলমগীর হোসেন (৩৪)-কে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত একটি তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। একই সঙ্গে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো চাপাতিও জব্দ করা হয়েছে।উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, তুরাগ এলাকার কিছু অসাধু অটোরিকশা চালক ও গ্যারেজ মালিক দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অনেক গ্যারেজ সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে ব্যবসা চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এসব গ্যারেজকে কেন্দ্র করে মাদক ব্যবসা, মাদক সেবনসহ নানা ধরনের সামাজিক অপরাধ সংঘটিত হওয়ার অভিযোগও উঠে এসেছে।স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের মাধ্যমে এসব অবৈধ কার্যক্রম বন্ধ করা সম্ভব হবে। তুরাগবাসী অপরাধ দমনে পুলিশের চলমান অভিযানকে স্বাগত জানিয়ে আরও জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...