1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

অব্দুল্লাহপুর-ময়নারটেক সড়কে চরম দুর্ভোগ, অল্প বৃষ্টিতেই জলাবদ্ধ মাস্টারপাড়া-কলাবাগান এলাকা

  • আপলোডের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬

সিনিয়র রিপোর্টার: আনিছুরজ্জামান খোকনরাজধানীর আব্দুল্লাহপুর থেকে ময়নারটেক পর্যন্ত সড়কে ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত না করেই ঢালাই কাজ সম্পন্ন করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এর ফলে অল্প বৃষ্টিতেই মাস্টারপাড়া ও কলাবাগান এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যা জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগে পরেছে।স্থানীয় বাসিন্দারা জানান, সড়ক নির্মাণের সময় পানি নিষ্কাশনের জন্য কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা করা হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই মাস্টারপাড়া ও কলাবাগান এলাকার বিভিন্ন স্থানে পানি জমে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করলেও জলাবদ্ধতার কারণে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক স্থানে হাঁটুপানি জমে থাকায় পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে।এলাকাবাসীর অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থা ছাড়াই তড়িঘড়ি করে রাস্তার ঢালাই কাজ শেষ করে ঠিকাদার প্রতিষ্ঠান চলে গেছে। এতে উন্নয়নের পরিবর্তে জনদুর্ভোগ আরও বেড়েছে।স্থানীয়রা দ্রুত জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...