1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

উত্তরার দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণের উদ্যোগে এলাকাবাসীর কৃতজ্ঞতা

  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সিনিয়র রিপোর্টার: আনিছুরজ্জামান খোকনরাজধানীর উত্তরার কসাইবাড়ী, আজমপুর কাঁচাবাজার এবং আবদুল্লাহপুর বেড়িবাঁধ রেলক্রসিং এলাকায় দীর্ঘদিন ধরে যানজট ও জনদুর্ভোগের কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছিল। অবশেষে এসব গুরুত্বপূর্ণ স্থানে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।ঢাকা-১৮ আসনের সর্বস্তরের জনগণ এ মহৎ উদ্যোগের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। জনগণের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় তাঁরা প্রধানমন্ত্রীর উন্নয়নমুখী ও জনকল্যাণমূলক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।একই সঙ্গে ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসেনের নিরলস প্রচেষ্টা, জনস্বার্থে ধারাবাহিক উদ্যোগ এবং উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার জন্য এলাকাবাসী তাঁর প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।স্থানীয় বাসিন্দারা মনে করেন, আন্ডারপাস ও ওভারপাস নির্মিত হলে যানজট উল্লেখযোগ্যভাবে কমে আসবে, সড়ক নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং প্রতিদিন হাজারো মানুষের সময় ও কর্মঘণ্টা সাশ্রয় হবে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উত্তরার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হবে বলেও তারা আশা প্রকাশ করেন।ঢাকা-১৮ আসনের জনগণ দ্রুত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের এই সমস্যা স্থায়ীভাবে সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...