1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মধুখালীতে গভীর রাতে সন্দেহজনক প্রাইভেটকার আটক, যুবক গ্রেপ্তার

  • আপলোডের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

রমজান আলী, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি :ফরিদপুরের মধুখালীতে পুলিশের বিশেষ অভিযানে একটি সন্দেহজনক প্রাইভেটকারসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাত প্রায় ৩টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাদা রঙের একটি প্রাইভেটকার ও তাতে থাকা এক ব্যক্তিকে আটক করে।মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোক্তার হোসেন জানান, তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে বাগাট বাজার এলাকায় ডিউটিরত ছিলেন। এ সময় নওপাড়া বাজারের পাহারাদার ও গ্রাম পুলিশ সদস্যদের কাছ থেকে ফোন পান। তারা একটি সন্দেহজনক প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে গাড়িটি দ্রুতগতিতে পালিয়ে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা পুলিশকে অবহিত করেন।খবর পেয়ে এসআই মোক্তার হোসেন সঙ্গীয় ফোর্সসহ নওপাড়া মোড়ে অবস্থান নেন। কিছুক্ষণ পর সন্দেহভাজন গাড়িটি সেখানে পৌঁছালে গাড়িতে থাকা ব্যক্তিরা দূর থেকে পুলিশ দেখে গাড়ি থামিয়ে বিভিন্ন দিকে দৌড়ে পালিয়ে যায়। এ সময় একজনকে হাতেনাতে আটক করা হয়।আটককৃত ব্যক্তি হলেন মাগুরা জেলার মোহাম্মদপুর থানার ধোয়াইল গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে মো. আবু হুরায়রা (২২)।পুলিশ জানায়, গাড়িটি তল্লাশি করে কোনো অবৈধ মালামাল বা মাদকদ্রব্য পাওয়া যায়নি। তবে গাড়ির রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আটক ব্যক্তি। জিজ্ঞাসাবাদে তিনি জানান, পূর্বপরিচিত কয়েকজন ব্যক্তি তাকে গাড়িতে করে সেখানে নিয়ে এসেছিল, তবে এ বিষয়ে তিনি আর কিছু জানেন না।আটক করা গাড়িটি একটি সাদা রঙের এলিয়ন প্রাইভেটকার, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ ২১-৮৬০৭।মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, “ঘটনাটি সন্দেহজনক হওয়ায় ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাইভেটকারটি থানায় জব্দ অবস্থায় রয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আরও তদন্ত অব্যাহত রয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...