1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

চট্টগ্রামের মোহরায় তিনটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা: দ্রুত সংস্কার ও বরাদ্দের জোর দাবি

  • আপলোডের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

সিনিয়র রিপোর্টার: আনিছুরজ্জামান খোকন
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সুরক্ষা ফাউন্ডেশন (আসুফ)-এর চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্যবৃন্দ একত্রিত হয়ে চট্টগ্রাম মহানগরীর মোহরা এলাকার দীর্ঘদিনের সড়ক দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় জানিয়েছেন যে, কুয়াইশ নতুন রাস্তা থেকে অক্সিজেন সড়কের উন্নয়নের জন্য ৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিষয়টি অবশ্যই ইতিবাচক; তবে একইসঙ্গে মোহরা এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনদুর্ভোগপূর্ণ তিনটি সড়কের উন্নয়নে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে, সে প্রশ্ন এখন এলাকাবাসীর মুখে মুখে।
চরম অবহেলা ও দীর্ঘদিনের সংস্কারহীনতার কারণে মোহরার এ এল খান স্কুল সড়ক, দেওয়ান মহসিন সড়ক এবং কাজীরহাট থেকে ওসমানিয়া পুল পর্যন্ত সড়ক বর্তমানে জনদুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন, শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে, এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশেষ করে এ এল খান স্কুল সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষাপ্রতিষ্ঠানমুখী সড়ক, যেখানে প্রতিদিন প্রায় ৫-৬ হাজার শিক্ষার্থী যাতায়াত করে। কিন্তু সড়কটির ভাঙাচোরা, খানাখন্দে ভরা ও চলাচল অনুপযোগী অবস্থার কারণে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ পথচারীরা প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছেন। একইভাবে দেওয়ান মহসিন সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করলেও সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক। অন্যদিকে কাজীরহাট থেকে ওসমানিয়া পুল পর্যন্ত সড়ক এতটাই ভয়াবহ অবস্থায় রয়েছে যে, এটি এখন পুরো এলাকার মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, এই সড়ক দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ চলাচল করেন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সুরক্ষা ফাউন্ডেশন (আসুফ) মনে করে, একটি এলাকার নাগরিকদের নিরাপদ সড়ক ব্যবহারের সুযোগ নিশ্চিত করা মৌলিক নাগরিক অধিকার ও ন্যায্য দাবির অংশ। অথচ মোহরা এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এই অধিকার থেকে বঞ্চিত। একদিকে একটি সড়কের জন্য কোটি কোটি টাকার বরাদ্দ ঘোষণা করা হলেও, অন্যদিকে মোহরার তিনটি জরাজীর্ণ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক বছরের পর বছর অবহেলিত পড়ে থাকা দুঃখজনক, হতাশাজনক এবং বৈষম্যমূলক বলেই মনে করছেন স্থানীয় সচেতন মহল।
তাই আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের কাছে বিনীত কিন্তু জোরালো দাবি জানাচ্ছি—
মোহরার এ এল খান স্কুল সড়ক, দেওয়ান মহসিন সড়ক এবং কাজীরহাট থেকে ওসমানিয়া পুল পর্যন্ত সড়কের জন্য অবিলম্বে পৃথক বরাদ্দ ঘোষণা করে দ্রুত সংস্কার কাজ শুরু করতে হবে।
শুধু আশ্বাস নয়, বাস্তব কাজের মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে হবে। শিক্ষার্থী, অভিভাবক, কর্মজীবী মানুষ এবং এলাকাবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করা এখন সময়ের দাবি।
মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে, নিরাপদ সড়ক ফিরিয়ে দিতে হবে, এবং মোহরাবাসীকে অবহেলার এই দুর্ভোগ থেকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...