1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

জামালপুরের মাদারগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযানভেকুগাড়ির ব্যাটারি ও যন্ত্রাংশ জব্দ

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

জামালপুর জেলা প্রতিনিধি | মিজানুর রহমান
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৫ নং জোড়খালী ইউনিয়নের পূর্ব ফুলজোড় এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ মাটি কাটায় ব্যবহৃত একটি ভেকুগাড়ির ব্যাটারিসহ বিভিন্ন আনুষঙ্গিক যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
জানা গেছে, পূর্ব ফুলজোড় এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও’র নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনি সরেজমিনে এলাকা পরিদর্শন করেন এবং অবৈধ মাটি উত্তোলনে ব্যবহৃত ভেকুগাড়ির ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের ফলে স্থানীয় সড়ক, কৃষিজমি এবং পরিবেশের ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে এসব যানবাহন চলাচলের কারণে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, অবৈধ মাটি কাটা, পরিবহন এবং এ ধরনের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এ কঠোর অবস্থানকে স্থানীয় সচেতন মহল স্বাগত জানিয়েছে।
স্থানীয়রা বলছেন, অবৈধ মাটি উত্তোলনের কারণে এলাকার রাস্তাঘাট নষ্ট হওয়ার পাশাপাশি কৃষিজমিরও ক্ষতি হচ্ছে। তারা দ্রুত এ ধরনের কর্মকাণ্ড স্থায়ীভাবে বন্ধে আরও কঠোর নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...