1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বাগেরহাটে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

  • আপলোডের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬


জেলা প্রতিনিধি, বাগেরহাট


বাগেরহাট সদর উপজেলার পৌর শহরের নাগেরবাজার এলাকার একটি ভাড়াবাসায় পারিবারিক কলহের জেরে রাজিয়া বেগম (৩৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী বেল্লাল সরদার (৪৭)-কে আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৮ জুন) সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে। বেল্লাল সরদার দীর্ঘদিন ধরে দিনমজুর হিসেবে কাজ করতেন এবং স্ত্রী ও দুই কন্যা সন্তানকে নিয়ে শহরের নাগেরবাজার এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।


স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর ছোট মেয়ে বাসায় এসে মাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে বাড়ির মালিক পুলিশকে খবর দিলে বাগেরহাট সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।


ঘটনার পরপরই অভিযান চালিয়ে শহরের কেবি মাছ বাজার এলাকা থেকে অভিযুক্ত বেল্লাল সরদারকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত রাজিয়া বেগম বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লভ গ্রামের আনিস মাঝির মেয়ে এবং অভিযুক্ত বেল্লাল ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বাসিন্দা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...